বাংলাদেশ ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুরে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস

  • আপডেট সময় : ১০:১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 57

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০,১৫৯ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণের উদ্বোধন ঘোষণা করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস।

চাল বিতরণের শুরুতে ২, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস ছাড়াও উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার আহসান হাবিব। তারা দুজনই নিজ হাতে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোখলেছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস

আপডেট সময় : ১০:১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫