রৌমারীতে মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০২:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 104
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘রৌমারী মডেল প্রেসক্লাব’। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রি.) বিকেল তিনটায় রৌমারী ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় এক জমকালো আয়োজনে ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফিতা কেটে এ উদ্বোধন ঘোষণা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য-সচিব ও প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান রঞ্জু। আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা নুর আলম খান হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব ও উপদেষ্টা রবিউল ইসলাম রানা এবং প্রবীণ সাংবাদিক ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদ্যস শাহাজালাল রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক ইসা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ, বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন সরকারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহেল রানা স্বপ্ন এবং সভাপতিত্ব করেন রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম। বক্তারা প্রেসক্লাবের কার্যক্রমের সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় একযোগে কাজ করার আহ্বান জানান।













