বাংলাদেশ ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা

Md Atikur Rahman
  • আপডেট সময় : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 68

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা আড়াই শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন হাসপাতালের রাজস্বখাতের বেতনভুক্ত সুইপারকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেওয়াটা দুঃখজনক ব্যাপার। যার যে কাজ তাকে সেই কাজ করতে হবে। যাতে হাসপাতালে আগত রোগীরা সঠিক সেবা পায়।

সোমবার (১২ মে) সকাল ১০টায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির ভাষণে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন- মাদক মুক্ত কুড়িগ্রাম গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে মাদকমুক্ত সমাজ গড়ার কোন বিকল্প নাই।

তিনি আরো বলেন- কুরবানী ঈদের চামড়া প্রক্রিয়াজাত না করা পর্যন্ত ঢাকায় পাঠানো যাবে না এবং পশুর চামড়া যাতে অন্য কোন দেশে পাচার না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় আইনশৃঙ্খলা সভার রেজুলেশন উপস্থাপন করেন। কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মাহফুজুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সামছুল আলম, কুড়িগ্রাম ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, কুড়িগ্রাম জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা

আপডেট সময় : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫