বাংলাদেশ ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

মুন্সীগঞ্জে সালিশে ট্রিপল মার্ডার: ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:১৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 80

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

চার বছর আগে মুন্সীগঞ্জে সালিশ বৈঠকে সংঘটিত ত্রৈমাসিক হত্যাকাণ্ডের মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সৌরভ প্রধান, রনি বেপারী ও শিহাব প্রধান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান ও ছোট জাহাঙ্গীর। এদের মধ্যে শিহাব, শাকিব ও শামীম আপন ভাই।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুই পক্ষের কিশোর-তরুণদের মধ্যে ঝগড়ার পর রাতে সালিশ ডাকা হয়। সালিশ চলাকালে সৌরভ, শিহাব ও শামীম ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধান (৪০)।

ঘটনার পরদিন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

রায়ের সময় আদালত আরও ১০ জনকে খালাস দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বিল্লাল হোসেন বলেন, “এটি ছিল পূর্বপরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। আদালতের রায় ন্যায়বিচার নিশ্চিত করেছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে সালিশে ট্রিপল মার্ডার: ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৮:১৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫