বাংলাদেশ ০২:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪, আহত ২

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 77

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রী নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) রাজ্যের উত্তরকাশী জেলার কাছে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়।

দুর্যোগের পরপরই উত্তরাখণ্ড রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

তিনি আরও জানান, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং পুরো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, উত্তরাখণ্ড পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হওয়ায় সেখানে নিয়মিত হেলিকপ্টার চলাচল হয়। তবে দুর্গম এলাকা হওয়ায় আবহাওয়া এবং ভৌগোলিক বৈরিতা অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪, আহত ২

আপডেট সময় : ০৮:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫