বাংলাদেশ ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : ০৪:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 112

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ আসাদুল ইসলাম (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

রবিবার (৯ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বালিয়ামারী এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

আটক কারকারি আসাদুল ইসলাম (১৯), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর পূর্বপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় রবিবার রাত পৌনে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-২-এস থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ৫ পিস ইয়াবাসহ আসাদুল ইসলাম নামের মাদক কারবারি আটক করা হয়। এ এতে জব্দ করা হয় একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও মালামালসহ আসামীকে চর রাজীবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫