বাংলাদেশ ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

চট্টগ্রামে র‍্যাব কার্যালয় থেকে এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৯:৪৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 63

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কার্যালয় থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে র‍্যাব কার্যালয়ে তার নিজ অফিস কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানিয়েছে, নিহত পলাশ সাহা ছিলেন একটি স্কোয়াডের কমান্ডার। তারা দাবি করছে, এটি ‘আত্মহত্যা’।

র‍্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সকালেই অফিসে যোগ দেন এএসপি পলাশ। পরে এক অভিযানে বের হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে অস্ত্রাগার থেকে অস্ত্র গ্রহণ করেন তিনি। এরপর নিজ অফিস কক্ষে ফিরে গিয়ে অজ্ঞাত কোনো কারণে নিজের মাথায় গুলি করেন বলে জানানো হয়।

গুলির শব্দ শুনে সহকর্মীরা তার কক্ষে ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে র‍্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার আত্মহত্যার কারণ অনুসন্ধানে কাজ করছি। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

ঘটনার পর থেকে র‍্যাব কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঊর্ধ্বতন তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, সেটি নিশ্চিত হতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে র‍্যাব কার্যালয় থেকে এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫