বাংলাদেশ ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

যশোরে আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের ৭ সদস্য আহত

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 67

যশোর জেলা প্রতিনিধি:

যশোরের চৌগাছা উপজেলায় নিয়মিত মামলার আসামি গ্রেফতারে গিয়ে পুলিশের একটি টিম স্থানীয় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে ওসি আনোয়ার হোসেনসহ পুলিশের সাত সদস্য আহত হন।

আহতদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

চৌগাছা থানা পুলিশ জানায়, এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে একটি টিম নিয়মিত মামলার আসামি সিয়ামকে গ্রেফতার করতে মাকাপুর গ্রামে অভিযান চালায়। গ্রেফতারের পর পুলিশের কাজে বাধা দিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হলে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

এরপর পুলিশ সদস্যরা আসামিকে নিয়ে ফেরার সময় দুর্বৃত্তরা পুনরায় আক্রমণ চালায়। এতে ওসি-সহ সাত পুলিশ সদস্য আহত হন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল আবেদীন জানান, আহত সাত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “হামলায় আমি নিজেও আহত হয়েছি। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আসামি সিয়ামকে থানায় নিয়ে আসা হয়েছে।”

পুলিশের ওপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের ৭ সদস্য আহত

আপডেট সময় : ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫