বাংলাদেশ ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৯

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৯:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 50

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ মে) দিনভর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। বাকি ৫ জন পুরুষের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করেছে বিজিবি।

আটককৃতদের মধ্যে রয়েছেন ফেনীর হরিপুর গ্রামের জাদব দাসের ছেলে শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের সাহেব আলী শেখের ছেলে মিজানুর রহমান (৪২), নড়াইলের মাধবপাশা গ্রামের আলামিন মোল্লার ছেলে সামাদ মোল্লা (২৯), কুঞ্জপুর গ্রামের শহিদ শেখের ছেলে সুমন শেখ (২৭) ও যশোরের সোনাতলা গ্রামের গহর মোল্লার ছেলে ইনামুল মোল্লা (৩৮)।

বিজিবি জানায়, বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের আটক করা হয়। এ ছাড়া মাধবখালী বিওপি এলাকা থেকে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। পাঁচজন পুরুষ আসামিকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সীমান্তবর্তী এলাকায় মানবপাচার ও মাদক চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানায় বাহিনীটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৯

আপডেট সময় : ০৯:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫