বাংলাদেশ ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

গাইবান্ধায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ বিএনপি নেতা আটক

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 47

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অভিযান চালিয়ে তার গুদাম থেকে ১১৯ বস্তা চাল জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম শাহাবুল ইসলাম। তিনি কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। তার সঙ্গে গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন। অভিযানে দেখা যায়, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১১৯ বস্তা চাল মজুত রাখা হয়েছে, যেগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল। এছাড়াও পাওয়া যায় সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা।

প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা যায়, দীর্ঘদিন ধরেই শাহাবুল ইসলাম এই সরকারি চাল গোপনে সংগ্রহ করে গুদামে মজুত করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি এসব চাল অধিক দামে বাজারে বিক্রির পরিকল্পনা করছিলেন। ঘটনাস্থল থেকে চাল জব্দ করে বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।

ঘটনার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা গণমাধ্যমকে জানান, আটককৃত চালের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটক শাহাবুল ইসলামকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল করিম বলেন, “শাহাবুল ইসলামের দলীয় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে। তবে বিষয়টি দলের নয়, তার ব্যক্তিগত কাজ।”

সরকারি চাল মজুদের মতো গুরুতর অভিযোগে রাজনৈতিক নেতার জড়িত থাকা সামাজিকভাবে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল। প্রশাসনের পক্ষ থেকে চালের উৎস ও মজুদের সঙ্গে জড়িত অন্য কাউকে খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ বিএনপি নেতা আটক

আপডেট সময় : ০৩:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫