বাংলাদেশ ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জামালপুরে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 105

জামালপুর জেলা প্রতিনিধি:

‘দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জামালপুরে শুরু হয়েছে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ।

৬ মে মঙ্গলবার বিকেল ৪টায় জামালপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার জনাব আফরিন আক্তার মনি।

প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জনাব মাহবুবুর রহমান মানিক, সদস্য জনাব কামরুল হুদা (পাহলোয়ান) স্টালিন, ছাত্র প্রতিনিধি তৌহিদুর রহমান রামিম, ডিএফএ জামালপুরের সেক্রেটারি জনাব আরাফাত হোসেন শিশির এবং ক্রিকেট অ্যাম্পায়ার অ্যাসোসিয়েশন জামালপুরের সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন টুটুল।

আয়োজকরা জানান, এই মাসব্যাপী প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তরুণ অ্যাথলেটদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মৌলিক কৌশলে দক্ষতা অর্জন এবং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্রে প্রস্তুত করে তোলা। এতে জামালপুর জেলার বিভিন্ন উপজেলার অনূর্ধ্ব-১৪ কিশোর-কিশোরীরা অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের এ ধরনের উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫