বাংলাদেশ ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

আওয়ামিলীগ ও পুলিশের প্রভাব দেখিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ

Md Sujon Mahmud
  • আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 64

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুর রশিদ আট বছর আগে জমি বিনিময় করলেও এখনো পর্যন্ত তার প্রাপ্য জমি বুঝে পাননি। জমি না পেয়ে তিনি চরম হতাশায় ভুগছেন এবং জমি বেদখলের আশঙ্কা করছেন।

আব্দুর রশিদের দাবি, ২০১৮ সালে তিনি একই গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী রীনা হামিদের সঙ্গে জমি বিনিময় করেন। চুক্তি অনুযায়ী, তিনি চর রাজীবপুর মৌজার ২ শতক জমি (ডিপি খতিয়ান নং-৮৮৯, দাগ নং-৭৫৬৮) রীনা হামিদকে বুঝিয়ে দেন। এর বিনিময়ে রীনা হামিদ তাকে চর রাজীবপুর মৌজার ৭ শতক জমি (ডিপি খতিয়ান নং-১৩০২, এসএ দাগ নং-৩১৮৮, ডিপি দাগ নং-৭৯৬২) দলিলের মাধ্যমে প্রদান করেন। বিনিময়ের পর উভয় পক্ষ খাজনা-খারিজসহ সকল সরকারি কার্যক্রম সম্পন্ন করলেও দীর্ঘ আট বছরেও আব্দুর রশিদ বাস্তবে জমি বুঝে পাননি।

তিনি অভিযোগ করে বলেন, “রীনা হামিদের স্বামী সেই সময় পুলিশ কর্মকর্তা এবং একজন প্রভাবশালী আওয়ামিলীগের নেতা ছিলেন। সে কারণে তারা নানা টালবাহানায় আমাকে ঘুরিয়ে রেখেছে। এখন আবার উল্টো আমার জমি বেদখলের চেষ্টা চলছে।”

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে জমি বুঝে পাওয়ার চেষ্টা করে আসছেন এবং এ নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, “আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ, যেন আমি আমার ন্যায্য জমি ফিরে পাই।”

স্থানীয় জনপ্রতিনিধিদের কয়েকজন জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছেন।

রীনা হামিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আওয়ামিলীগ ও পুলিশের প্রভাব দেখিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫