বাংলাদেশ ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ফয়জুল করীমকে মেয়র ঘোষণার মামলা খারিজ

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:২২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 59

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘোষণা করার দাবিতে করা মামলা খারিজ করে দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল।

সোমবার (৫ মে) বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান পূর্ব নির্ধারিত তারিখে শুনানি শেষে এ আদেশ দেন। আদালত বলেছেন, ঘটনার সময়সীমা পেরিয়ে যাওয়ায় মামলা গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয়েছে।

মুফতি ফয়জুল করীমের পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন আইনজীবী শেখ নাসির উদ্দিন, জিএম নজরুল ইসলাম, মোহাম্মদ হানিফ মিয়া ও জামাল উদ্দিন।

এ বিষয়ে শেখ নাসির উদ্দিন বলেন, “আমরা এ আদেশ চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে যাব।”

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামী আন্দোলনের ফয়জুল করীম ও আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। নির্বাচনে নানা অনিয়ম ও হামলার অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানিয়ে গত ১৭ এপ্রিল আদালতে মামলা করেন ফয়জুল করীম।

মামলার আবেদনে বলা হয়, ভোট গ্রহণের দিন নগরীর বিভিন্ন কেন্দ্রে হামলা, এজেন্ট বের করে দেওয়া এবং ফলাফল বিকৃতির মাধ্যমে প্রকৃত ভোটারের রায়কে উপেক্ষা করে তাকে পরাজিত দেখানো হয়।

ফয়জুল করীম পেয়েছিলেন ৩৩ হাজার ৮২৮ ভোট, আর বিজয়ী ঘোষিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, যিনি পেয়েছিলেন ৮৭ হাজার ৮০৮ ভোট।

তবে দীর্ঘ সময় পর মামলা করায় এবং কিছু প্রক্রিয়াগত ত্রুটির কারণে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফয়জুল করীমকে মেয়র ঘোষণার মামলা খারিজ

আপডেট সময় : ১১:২২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫