বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ব্যবসায়ীর বাড়িতে হামলা, প্রধান আসামি বহিষ্কৃত বিএনপি নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 60

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর, ৪ মে: ফরিদপুরের সালথায় ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ মে) দুপুর ২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বর সালথা উপজেলার কাকিলাখোলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মহিউদ্দিন মাতুব্বর।

ওসি আতাউর রহমান জানান, গত ১৯ জানুয়ারি সকালবেলা সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে এবং একটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, “ওই সময় হামলাকারীরা হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্যা, ইউনুস মোল্যা, শহীদ সরদার ও শফিকের বসতঘর এবং দোকানেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। মামলার প্রধান অভিযুক্ত ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্যবসায়ীর বাড়িতে হামলা, প্রধান আসামি বহিষ্কৃত বিএনপি নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫