বাংলাদেশ ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

তিন দিনের ছুটিতে পর্যটকমুখর রাঙামাটি, পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 51

রাঙামাটি প্রতিনিধি:

তিন দিনের সরকারি ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়, হ্রদ আর মেঘের মিতালির শহর রাঙামাটি। শহুরে কোলাহল আর যান্ত্রিক জীবনের গ্লানি ভুলে স্বস্তি ও প্রশান্তির খোঁজে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো পর্যটক।

শুক্রবার (২ মে) সকালে রাঙামাটির প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, পর্যটকদের সরব উপস্থিতি। কেউ সেলফিতে নিজেকে বন্দি করছেন, কেউ ক্যামেরার ফ্রেমে ধরছেন প্রকৃতির রূপ। নানা বয়সের মানুষজন ভিড় করছেন রাঙামাটির অন্যতম এই পর্যটন স্পটে।

শুধু ঝুলন্ত সেতু নয়, কাপ্তাই হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে অনেকেই ছুটছেন নৌ বিহারে। টুরিস্ট বোটে করে তারা পাড়ি দিচ্ছেন সুবলং ঝর্ণা, বার্গি লেক ভিউ, বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে।

রাঙামাটি পর্যটন নৌ যান ঘাটের ম্যানেজার মো. ফখরুল ইসলাম বলেন, “তিন দিনের ছুটিকে কেন্দ্র করে আমরা বেশ ভালো পর্যটকের আশা করেছিলাম। আমাদের আশানুরূপ পর্যটক এসেছে। বৃহস্পতিবার থেকেই পর্যটকের ঢল নেমেছে, শুক্রবার তা আরও বেড়েছে। প্রতিদিন গড়ে ৩৫-৪০টি টুরিস্ট বোট বিভিন্ন স্পটে ভ্রমণ করছে।”

এছাড়া শহরের আরেক জনপ্রিয় পর্যটন স্পট পলওয়েল পার্কেও চোখে পড়ছে পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে বিকেলের দিকে পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠছে বিনোদন কেন্দ্রটি। কৃত্রিম ঝুলন্ত সেতু, দেশের একমাত্র লাভ পয়েন্ট ঘোরা ও কাপ্তাই হ্রদে কায়াকিং উপভোগ করছেন অনেকেই।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, “তিন দিনের সরকারি ছুটির কারণে রাঙামাটিতে বেশ ভালো সংখ্যক পর্যটক এসেছেন। প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার পর্যটক শুধু ঝুলন্ত সেতু ভ্রমণ করছেন।”

পর্যটকদের উপস্থিতিতে রাঙামাটির হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও নৌযান ব্যবসায়ও লেগেছে কর্মচাঞ্চল্য। এতে স্থানীয় অর্থনীতিও চাঙা হয়ে উঠেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিন দিনের ছুটিতে পর্যটকমুখর রাঙামাটি, পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৮:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫