বাংলাদেশ ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নাটোরে ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজন আটক

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 58

জেলা প্রতিনিধি, নাটোর:

নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় সেনাবাহিনীর হাতে হাতেনাতে আটক হয়েছেন বিএনপি নেতাসহ তিনজন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকায়।

আটককৃতরা হলেন—শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ এবং জয়নালের ঘনিষ্ঠ অনুসারী মিলন হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর এলাকা থেকে ধানবোঝাই দুটি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাক দুটি শেরকোল শাহী বাজার এলাকায় পৌঁছালে জয়নাল আবেদীন ও তার সহযোগীরা পথরোধ করে চাঁদা দাবি করেন। বিষয়টি ধানের মালিক আবু বক্কর সেনাবাহিনীকে জানালে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে এবং পরবর্তীতে পুলিশে হস্তান্তর করে।

ধানের মালিক আবু বক্কর জানান, “আমরা ধান নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন এসে চাঁদা দাবি করে। আমরা সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। এখন থানায় আছি, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

এ বিষয়ে সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাটোরে ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজন আটক

আপডেট সময় : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫