রাজিবপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 56
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রমের রাজিবপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল সকাল ১০টার দিকে লাইট হাউজ এনজিওর আয়োজনে ইনক্লসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, আর্টিকেল ১৯ ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানরা।
প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। তিনি বলেন, রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়নেই প্রতিবছরে বন্যার কবলে পরে। এ কারণে নদী গর্ভে বিলীন হয়ে যায় হাজার হাজার ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। এতে অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। তাই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা রয়েছে, সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। তিনি আরও বলেন, লাইট হাউজ দুর্যোগ নিয়ে যেভাবে কাজ করছে, তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে করণীয় সে বিষয়ে সচেতন হতে পারবে।
দুযোর্গকালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাজিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম আশিকুর রাহাত।
এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান দুর্যোগের মৌলিক ধারণা, দুর্যোগ পূর্ব, দুযোর্গচলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয়সহন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কতর্ব্য নিয়ে তুলে ধরেন তিনি।
প্রশিক্ষণের উদ্দেশ্য, , প্রকল্পের ধারণা ও বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-পরিচালক, লাইট হাউজ লাইট হাউজ উপ-পরিচালক সাদিক আল হায়াত,
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী জিতেন চন্দ্র দাস।













