রৌমারীতে ইউপি চেয়ারম্যান নজরুল গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 55
কুড়িগ্রামের রৌমারীতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে উপজেলার তুড়া রোড সংলগ্ন নটানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতার মিলে রৌমারী সরকারি কলজে মাঠ সমাবেত হয়। এ সময় আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ অতর্কিত হামলা করেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
তিনি আরও বলনে, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর বাদি হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামের এক যুবক। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ এপ্রিল) সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।













