বাংলাদেশ ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুরে সিএনবি প্রকল্পের আয়োজনে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 60

চার দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয় কিশোরীদের ২০ জন অভিভাবক, লক্ষ্য বাল্যবিবাহের ঝুঁকি কমিয়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন।

কুড়িগ্রামের রাজিবপুরে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের পরিবারের আয় বৃদ্ধি ও ক্ষুদ্র ব্যবসা শুরু ও উন্নয়নের জন্য ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে এবং এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ‘চাইল্ড নট ব্রাইড (সিএনবি)’ প্রকল্পের আওতায় রাজিবপুর ইউনিয়ন ফেডারেশন অফিস কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার (১৬ এপ্রিল) ছিল প্রশিক্ষণের শেষ দিন।

প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার (সহি) সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া প্রাণিসম্পদ কর্মকর্তা প্রান্ত সরকার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৃহপালিত পশুদের নিরাপদ স্বাস্থ্য ও বিভিন্ন রোগ বালাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।
প্রশিক্ষণের তৃতীয় দিন কৃষি কর্মকর্তা বিভিন্ন ফসল যেমন ধান গম ভুট্টা নারকেল গাছ এবং বিভিন্ন ফসলের রোগ বালাই এবং পরিত্রাণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

৪র্থ দিনে কার্যক্রমের মূল লক্ষ্য, কিশোরী পরিবারগুলোর দ্রুত আয়ের পথ তৈরি করে বাল্যবিবাহের চাপ কমানো এবং সচেতনতা বৃদ্ধি করা আয়বর্ধনমূলক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে কিশোরীদের ঝুঁকিমুক্ত রাখতে কাজ করার অঙ্গীকার নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।

চারদিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর শহিদুল ইসলাম ও হাসানুজ্জামান। প্রশিক্ষণে অংশ নেন ২০ জন অভিভাবক— যাদের মধ্যে ৫ জন পিতা এবং ১৫ জন মাতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরে সিএনবি প্রকল্পের আয়োজনে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫