বাংলাদেশ ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ফিলিস্তিনের নারী-শিশুদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাজিবপুরে আহলে হাদীসের প্রতিবাদ কর্মসূচি

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 67

পবিত্র ভূমি ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশের মতো কুড়িগ্রামের রাজিবপুরেও প্রতিবাদ গর্জে উঠেছে। জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডের উদ্যোগে রাজিবপুর উপজেলার মাদরাসা সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১:৪৫ টায় রাজিবপুর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় আহলে হাদীস তা’লীমী বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক প্লে-কার্ড ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদে শামিল হন। ফিলিস্তিনের রক্তে রঞ্জিত মানবতা-আমরা চুপ থাকব না’, ‘গাজা এখন লাশের শহর’, ‘ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র’, ‘ফিলিস্তিনের শিশুদের বাঁচতে দাও’-এমন হৃদয়বিদারক শ্লোগানে রাজিবপুরের প্রধান প্রধান সড়কগুলো মুখরিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলিম ভাইবোনদের উপর যে বর্বর গণহত্যা চলছে, তা মানবতার ইতিহাসে এক কলঙ্ক। শিশু, নারী, সাধারণ নাগরিক কেউই রক্ষা পাচ্ছে না সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের নিষ্ঠুরতা থেকে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং বাংলাদেশের জনগণকে এক কণ্ঠে প্রতিবাদের আওয়াজ তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি গাজায় ইসরাইলি বোমা হামলায় কয়েক হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার অধিকাংশই শিশু ও নারী। এ ধরনের মানববন্ধন জনমত গঠনে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফিলিস্তিনের নারী-শিশুদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাজিবপুরে আহলে হাদীসের প্রতিবাদ কর্মসূচি

আপডেট সময় : ০৮:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫