বাংলাদেশ ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

আরাকান আর্মির হাতে সাগর থেকে অপহৃত ১১ বাংলাদেশি জেলে

  • আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 65

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন উপকূলীয় জলসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।

বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলার দুটিতে থাকা ১১ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ১১ জন জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। তবে অপহরণকারীদের পরিচয় ও বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরাকান আর্মির হাতে সাগর থেকে অপহৃত ১১ বাংলাদেশি জেলে

আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫