বাংলাদেশ ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

URL কি, জানাটা কেন গুরুত্বপূর্ণ?

  • আপডেট সময় : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / 208

সোহান সরকার: ইউনিফর্ম রিসোর্স লোকেটার বা URL নির্দেশ করে যে আপনি একটি কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেটে প্রবেশ করছেন। প্রতিটি সাইটে ভ্রমণ করার সময় ওয়েব ব্রাউজার সাইটের জন্য নির্দিষ্ট URL টি দেখায়।

ধরুন আপনি ফেসবুকে প্রবেশ করছেন, সেক্ষেত্রে ওয়েব ব্রাউজারে https://www.facebook.com/ URL থাকবে যেখানে “facebook” শব্দটি বাদে বাকি বিষয়গুলো প্রটোকল, ওয়েব সার্ভার ও ডোমেইন নির্দেশ করছে।

কোন ওয়েব সাইটে প্রবেশের সময় URL খেয়াল করাটা গুরুত্বপূর্ণ। ফেসবুকের মত দেখতে হুবহু ওয়েব পেজ খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় এবং এর জন্য খুব অভিজ্ঞও হতেও হয় না। ফেসবুকের মত দেখতে পেজ দেখেই অন্য কোন URL এ আপনার পাসওয়ার্ড দিয়ে ফেলে খুব সহজেই ফাঁদে পড়ে যেতে পারেন। এভাবে বিকাশের ওয়েবসাইটের মত বা বিকাশের লোগো ব্যবহার করে ওয়েবপেজ তৈরি করেও প্রতারকরা প্রতারণা করতে পারে। কিছুদিন আগেও বিকাশের নামে এমন একটি লিঙ্ক ফেসবুকে ছড়ানো হয়েছে। ইতিপূর্বে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া সাইট তৈরি করে প্রতারণার ঘটনাও ঘটেছে।

অনেকক্ষেত্রে ডোমেইনের বিষয়টি খেয়াল রাখাটাও জরুরি। সাধারণত সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে gov, সংস্থার ক্ষেত্রে org, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে edu ডোমেইনগুলো ব্যবহার করা হয়। তবে সবক্ষেত্রে ডোমেইনের এমন ব্যবহার নাও হতে পারে। যারা এসব বিষয় একটু কম বোঝেন তারা কোন প্রতিষ্ঠানের সাইটে ঢোকার ক্ষেত্রে গুগলে সার্চ করে ঢোকাটাই তুলনামূলক নিরাপদ। উদাহরণস্বরূপ আপনি ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে ঢুকতে চাইলে land ministry bd লিখে গুগলে সার্চ করলেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন।

কোন সাইটে ভ্রমণ করে কেবল তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এত বেশি সচেতন না হলেও চলে, কিন্তু যখনই কোথাও কিছু আপলোড করা, পাসওয়ার্ড বা অন্য কোন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ব্যাপার আসবে তখন URL খেয়াল রাখাটা গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “URL কি, জানাটা কেন গুরুত্বপূর্ণ?

  1. I am really loving the theme/design of your
    site. Do you ever run into any web browser compatibility problems?
    A couple of my blog readers have complained about my website not working correctly in Explorer but looks great in Safari.

    Do you have any solutions to help fix this issue?

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

URL কি, জানাটা কেন গুরুত্বপূর্ণ?

আপডেট সময় : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১