রৌমারীতে রাজশাহীস্থ শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 73
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজশাহী বিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ইফতার মাহফিল অনিুষ্ঠিত হয়েছে। রোববার (৩০মার্চ) রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রৌমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী মনিরুল ইসলাম রবির সঞ্চালনায় বক্তব্য দেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রৌমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হায়দার আলী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. শাহজাহান, রাজীবপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রভাষক আব্দুস সামাদ। এছাড়ারও অতিথিদের মধ্যে থেকে বক্তব্য দেন, সাউথ ইস্ট বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. তাহা ইয়াছিন, রৌমারী থানার ওসি লুৎফর রহমান, রৌমারী সরকারি কলেজের প্রভাষক এমআর ফেরদৌস ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী আল ফারাজি মারুফ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জায়েদ হাসান রনি।
উপস্থিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে রৌমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম আহবায়ক ও শিক্ষার্থী মনিরুল ইসলাম রবিকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়।













