রৌমারীতে নির্যাতিত সেই শিশুর পাশে দাঁড়ালেন যুবদল নেতা নাজমুল হুদা
- আপডেট সময় : ০৫:১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 62
রৌমারী (কুগ্রিাম) প্রতিনিধি: সৎ বাবার নির্যাতনের শিকার সেই ছয় বছরের শিশু সেলিমের পাশে দাঁড়িয়েছেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা। শনিবার (২৯) সকাল ১১টার দিকে উপজেলার শৌলামারী ইউনিয়নের শৌলমারী এলাকায় তার নিজ বাড়িতে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ ওই শিশুর হাতে তুলে দিয়েছেন ওই যুবদল নেতা। এছাড়াও ওই শিশুটির চিকিৎসাসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, মাঝে-মধ্যে রাতে বিছানায় প্রসাব করতো ছয় বছরের শিশু সন্তান সেলিম। ওই দিনেও হয়তো প্রসাব করেছে ওই শিশু। এরই ধরে গত (১৭ মার্চ) ওই শিশুকে নির্যাতন করেন সৎ বাবা এরশাদ আলী। এ সময় শিশুটি অসুস্থ্য হলে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। তখন থেকে ওই শিশুর চিকিৎসা ব্যবস্থাসহ সকল ধরণের সুবিধা দিয়ে যাচ্ছেন ইউনিয়ন যুবদল নেতা নাজমুল হুদা।
নির্যাতিত শিশুর মা সেলিনা আক্তার বলেন, যুবদল নেতা নাজমুল হুদা আমার অসুস্থ্য শিশু সন্তানের চিকিৎসাসহ সকল ধরণের সহযোগিতা করে যাচ্ছেন। আমি তার (যুবদল নেতা) মঙ্গল কামনা করি













