রৌমারীতে ইয়াবা ও ভারতীয় মদসহ তিন কারবারি আটক
- আপডেট সময় : ০৯:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 67
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে তিন বোতল ভারতীয় মদ ও ১০৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনয়িনের পাখিউড়া এলাকা থেকে তাদের মাদকসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া এলাকার ছাত্তার আলীর ছেলে বাদশা আলম, একই এলাকার নুর হোসেনের ছেলে আবু আসাদ ও মৃত ছাত্তার আলীর ছেলে সাইফুল ইসলাম।
রৌমারী থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাখিউড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি বাদশা আলমের নিজ বাড়ি থেকে ১০৫ পিস ইয়াবা ও তিন বোতল ভারতীয় মদসহ বাদশা আলম, আবু আসাদ ও সাইফুল ইসলামকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার (২৯) সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলজাহতে পাঠানো হয়েছে।













