বাংলাদেশ ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বকশীগঞ্জে ফেনসিডিলসহ কারবারিকে আটক করেছে বিজিবি

  • আপডেট সময় : ০৮:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / 84

বিশেষ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২২ বোতল ফেন্সিডিলসহ সুজন খন্দকার (৩৫) নামের মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ মমার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার কামালপুর বাজার বাস স্ট্যান্ড এলাকায় ফেন্সিডিলসসহ তাকে আটক করা হয়। শুক্রবার (২৮) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক।

আটক মদক কারবারি সুজন খন্দকার শেরপুরের শ্রীবর্দী উপজেলার শ্রীবর্দী মৃতরআধি এলাকার মৃত শাজাহান খন্দকারের ছেলে।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার পিলার ১০৮৪-২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর বাজার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় কামালপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় ২২ বোতল ফেন্সিডিলসহ সুজন খন্দকার (৩৫) নামের মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় ১টি মোটরসাইকেল। জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আসামীকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জে ফেনসিডিলসহ কারবারিকে আটক করেছে বিজিবি

আপডেট সময় : ০৮:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫