বাংলাদেশ ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও প্রসাধনী সামগ্রী আটক

  • আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 59

বিশেষ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও প্রসাধনী সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে উপজেলার কুমারেরচর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় সোমবার সোমবার ভোরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭৬-এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারেরচর নামক এলাকায় চোরাচালন বিরোধী অভিযান চালায় পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করা হয়। পরে আটককৃত চোরাচালানী মালামাল রৌমারী কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও প্রসাধনী সামগ্রী আটক

আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫