বাংলাদেশ ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রৌমারীতে মৎস্য আবাসস্থল পুনরুদ্ধার বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০২:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 90

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মৎস্য আবাসস্থল পূনরুদ্ধার বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ ট্রোসা-২ প্রকল্পের আয়োজনে রোববার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন, রৌমারী সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল, প্রভাষক আঞ্জুমান আরা রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আক্তারুজ্জামান আক্তার, সমাজকর্মী মহিউদ্দীন মহির, সংবাদকর্মী জিতেন চন্দ্র দাস, মাসুদ পারভেজ রুবেল ও সহকারী শিক্ষিকা উফাত জাহান, আরডিআরএস বাংলাদেশ ট্রোসা-২ প্রকল্পের প্রজেক্ট অফিসার খায়রন্নেসা সরকার। এছাড়াও উপজেলার তিন ইউনিয়নের জেলে সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
তারা বলেন, জলবায়ু পরিবর্তন নদ-নদী, খাল- বিলের মাছ কমে যাওয়ার অন্যতম কারণ হলেও মানুষের তৈরী অনেক কারনই এর জন্য দায়ী।

তারা মনে করেন, কৃষিতে কীটনাশকের ব্যবহার, মাছ ধরায় ক্ষতিকর চায়না জাল, কারেন্ট জাল, গ্যাস ট্যাবলেট, কারেন্ট শকের ব্যবহার মাছসহ জলের অন্যান্য উদ্ভিদ ও প্রাণের ক্ষতি করছে। পোনা মাছ ও ডিম ওয়ালা মাছ ধরার কারনেও মাছের বিস্তার কম হয়। সভায় সমস্যা তুলে ধরার পাশাপাশি মৎস্য আবাসস্থল পুনরুদ্ধারে মাছ ধরায় ক্ষতিকর পদ্ধতি বন্ধে সচেতনতা বৃদ্ধি, মাছের ডিম ছাড়ার সময় মাছ নির্ভর জেলেদের খাদ্য সহায়তা দিয়ে মাছ ধরা থেকে বিরত রাখা, জলাশয়গুলোতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের ব্যবস্থা করাসহ জলজ উদ্ভিদের বিস্তার ঘটানোর পরামর্শও দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারীতে মৎস্য আবাসস্থল পুনরুদ্ধার বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫