বাংলাদেশ ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কৃষকের ৮ বিঘা জমির গম কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : ০৩:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 62

বিশেষ প্রতিনিধি: রাজীবপুরের ঢুষমারার এরিয়ায় ভাড়াটিয়া লোক দিয়ে কৃষকের ৮ বিঘা জমির ১২০ মণ ফসল (গম) কেটে নেওয়া হয়েছে ও বাড়িতে হামলা করা হয়েছে। তাইজুদ্দিন (৫৫), নহন উদ্দিন ও সোনাল গংদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) চর বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনে ঢুষমারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি কৃষক সাইফুল ইসলাম।

ভুক্তভোগি কৃষক সাইফুল ইসলাম গংরা রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নের চর বাঘমারা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগি কৃষক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, তফশিল বর্ণিত জমিতে দীর্ঘ দিন থেকে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে ভোগ-দখল করে আসছেন সাইফুল ইসলাম গংরা। উপজেলার ঢুষমারা থানা এরিয়ার কালিকাপুর মৌজায় সাড়ে ১০ বিঘা জমিতে ফসল (গম) রোপণ করা হয়। সেই জমি অবৈধভাবে জবর-দখলের পাঁয়তারা করে আসছেন তাইজুদ্দিন গংরা। এ নিয়ে কয়েকবার সমাধানের চেষ্টা করা হলেও সালিশ বৈঠকে উপস্থিত হন না প্রতিপক্ষরা। পরে বিগত মৌসুমে ওই জমিতে ফসল (গম) রোপণ করা হয়। সেই ফসল (গম) কাটার উপযুক্ত হলে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে হাতে লাঠি-সোঠা, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে রোপণ করা ফসল ১২০ মণ (গম) জোর করে কেটে নিয়ে যায় তাইজুদ্দিনসহ তার ভাড়াটিয়া লোকজনরা। যার মূল্য হবে এক লাখ আশি হাজার টাকা। এ ঘটনার প্রতিকার চেয়ে রাজীবপুরের ঢুষমারা থানায় লিখিত অভিযোগ করেন তিনি। এ সময় পুলিশ তদন্ত শুরু করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রতিপক্ষরা। পরে শনিবার (১৫ মার্চ) সাড়ে ১১টার দিকে লাঠি-সোঠা, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের চর বাঘমারা গ্রামে তাদের বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালি-গালাজসহ হামলা চালায় প্রতিপক্ষ তাইজুদ্দিনসহ তার ভাড়াটিয়া লোকজন।

স্থানীয় আলিম উদ্দিন, জহর আলী, মোসলেম ও শাহেব আলীসহ আরও অনেকে বলেন, ওই জমিটি দুঃখী হাজির পৈতিৃক সম্পত্তি। তিনি মারা যাওয়ার পর তার সন্তানরা ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। এই জমিটি আবার জোর করে জবর-দখলের চেষ্টা করছেন তাইজুদ্দিন গংরা।

রাজীবপুরের ঢুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষকের ৮ বিঘা জমির গম কেটে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৩:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫