চিলমারীতে আ’লীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 64
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামোর চিলমারীতে ছাত্র-জনতার উপর হামলাকারী পতিত ফ্যাসিস্ট সরকারের অর্থ যোগান দাতার অভিযোগে ফয়জার রহমান (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) রাত ২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের পশ্চিম বেলের ভিটা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফয়জার রহমান (৬০) উপজেলার রমনা ইউনিয়নের পশ্চিম বেলেরভিটা গ্রামের মৃত ফজলের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সসদ্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য তিনি।
চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী পতিত ফ্যাসিস্ট সরকারের অর্থ যোগান দাতার অভিযোগ রয়েছে আওয়ামী নেতা ফয়জার রহমান (৬০) বিরুদ্ধে। বুধবার ২টার দিকে তাঁর নের্তৃত্বে বিশেষ অভিযান চালায় থানা পুলিশের একটি চৌকস টিম। এ সময় উপজেলার বেলেরভিটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, বুধবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।













