বাংলাদেশ ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুরে কন্যাশিশু দিবস উদযাপন: কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

  • আপডেট সময় : ০৪:২৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / 105

“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালের জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রাজিবপুরে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজিবপুর উপজেলা পরিষদের হল রুমে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। পরে রাজিবপুর আদর্শ যুব সংগঠনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন রাজিবপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে ১৫ জন শিক্ষার্থীকে সাধারণ জ্ঞানমূলক বই ও পরিবেশবান্ধব চারা গাছ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, রাজিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা, এবং রাজিবপুর আদর্শ যুব সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা আক্তার, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও কোষাধ্যক্ষ হাফিজা খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

One thought on “রাজিবপুরে কন্যাশিশু দিবস উদযাপন: কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজিবপুরে কন্যাশিশু দিবস উদযাপন: কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

আপডেট সময় : ০৪:২৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪