বাংলাদেশ ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে রাজিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট সময় : ১০:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / 168

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সারা দেশের সাংবাদিকেরা তারই অংশ হিসাবে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রৌমারী ও রাজিবপুরের স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগন ।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার দ্রুত বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুস সবুর ফারুকী, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখা, অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান, সভাপতি, বিএনপি, রাজিবপুর উপজেলা শাখা, মোঃ মাহবুবুর রশীদ মন্ডল, অধ্যক্ষ, রাজিবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মোঃ রুস্তম মাহমুদ লিখন, আহ্বায়ক, যুবদল রাজিবপুর উপজেলা শাখা, মোঃ কুদ্দুস
বিশ্বাস, সভাপতি, রাজীবপুর প্রেস ক্লাব, মোঃ তরিকুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক উপজেলা প্রেস ক্লাব, মোঃ সহিজল ইসলাম সজল, সাধারণ সম্পাদক, রাজীবপুর প্রেস ক্লাব, মোঃ শরিফুল ইসলাম, সভাপতি, রাজিবপুর মডেল প্রেস ক্লাব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হন একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর

ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে রাজিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ১০:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩