বাংলাদেশ ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৪

  • আপডেট সময় : ০৬:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / 121

সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় সাকিব হোসেন (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সে তরমুজবাহী ট্রাকের হেলপার ছিল। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।

মঙ্গলবার (৩ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, তার শরীরের শতভাগ দগ্ধ হওয়ায় শুরু থেকেই সে সংকটাপন্ন অবস্থায় ছিল। পরে মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল সাকিব। চার মাস আগে সে হেলপার হিসেবে কাজ শুরু করে।

তার বড় ভাই নাঈম হোসেন জানান, তাদের বাড়ি বরগুনার গৌরিচন্না বাজারে। তাদের বাবা মোহাম্মদ আলী খাগড়াছড়িতে অটোরিকশা চালান।

তিনি বলেন, ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল সাকিব। ভোরে সংবাদ পাই সে আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে আসি।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় অগ্নিকাণ্ডটি ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল হোসেন মারা যান। পরে আড়তদার ব্যবসায়ী নজরুল ইসলাম নামে আরেকজনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একইদিন রাত সাড়ে ৯টায় ট্রাকচালক হেলাল হাওলাদার মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৪

আপডেট সময় : ০৬:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪