বাংলাদেশ ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

পরকীয়া করে উধাও স্ত্রী, দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে যুবকের

  • আপডেট সময় : ০৮:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / 121

প্রথম স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করতে গেলেন মামুন মোল্লা নামে এক যুবক। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। তার দুধ দিয়ে গোসল করার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মোল্লা নারুয়া বাজারে লেপ-তোষকের ব্যবসা করেন। ছয় বছর আগে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের শাম্মী আক্তারের সঙ্গে মামুন মোল্লার বিয়ে হয়। শাম্মী তার খালাতো বোন ছিল।

মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুন মোল্লার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ভাইরাল হয়। তবে গত রোববার (১৭ মার্চ) নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

ভিডিওটিতে দেখা যায়, এক যুবক বাড়ির উঠানে টুলের ওপর বসে আছেন। পাশে রয়েছে বালতিভর্তি দুধ। সেখানে থাকা নারীরা মগ দিয়ে তার মাথা ও শরীরে দুধ ঢেলে গোসল করাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মামুন মোল্লা স্থানীয় একটি বাজারে লেপ-তোষকের ব্যবসা করেন। প্রায় ৬ বছর আগে মামুন মোল্লা ভালোবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করেন বালিয়াকান্দির নবাবপুরের বালিয়াচরের শাম্মী আক্তারকে। বিয়ের পর তাদের সংসার সুখেই চলছিল। হঠাৎ মামুনের স্ত্রী শাম্মী তার বাবার বাড়ি এলাকার তপন আলী নামে এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ২ মার্চ শাম্মী তার স্বামী-সংসার ছেড়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরে মামুন গত রোববার দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেন।

মামুন মোল্লা জানান, ভালোবেসে ৬ বছর আগে বিয়ে করে সংসার করছিলেন। কিন্তু স্ত্রী তার সঙ্গে বেঈমানি করে অন্যের হাত ধরে চলে গেছে। তাদের সংসারে কোনো অভাব-অনটন বা দুঃখ-কষ্ট ছিলে না। চলে যাওয়ার সময় সে নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আসলে তিনি তাকে চিনতে ভুল করেছিলেন। যার কারণে দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত বলে তিনি মনে করেন।

মামুন মোল্লার প্রতিবেশী নারুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামুন তার প্রতিবেশী। মামুনের স্ত্রী শাম্মী পরকীয়া করে পালিয়েছে। কিন্তু তারা প্রেম করে বিয়ে করেছিল এবং ৬ বছর সংসারও করেছে। স্ত্রী পালিয়ে যাওয়ায় গত রোববার মামুন দ্বিতীয় বিয়ে করেছে এবং বিয়ের আগে মামুন দুধ দিয়ে গোসল করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরকীয়া করে উধাও স্ত্রী, দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে যুবকের

আপডেট সময় : ০৮:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪