বাংলাদেশ ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বাকৃবিতে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে আলোচনাসভা

  • আপডেট সময় : ০৭:৪৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / 159

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ডেঙ্গু প্রতিরোধেকল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই আলোচনাসভা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু প্রতিরোধ কমিটি। সকালে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, এডিস মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এসে শেষ হয়। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. শহীদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড হারুন অর রশিদ, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল মুনসুর। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা।

এ সময় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহসিন ফারজানা। তিনি ডেঙ্গু জ¦র হলে করণীয়, ডেঙ্গু জ¦রের লক্ষণ, ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো বিষয়গুলো সবার মাঝে তুলে ধরেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মঞ্জুরুল আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যেহেতু ডেঙ্গুর টিকা এখনো আসে নি তাই নিজেদেরকে রক্ষা করতে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিচ্ছন্ন রাখতে ডেঙ্গু প্রতিরোধ কমিটি কাজ করে যাচ্ছে।

কুড়িগ্রাম, ১৪ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাকৃবিতে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে আলোচনাসভা

আপডেট সময় : ০৭:৪৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩