চিলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত ৫ জন
- আপডেট সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / 130
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে দুটি হোন্ডার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১১টায় উপজেলার রমনা ইউনিয়নের রমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— পানাতি পাড়া এলাকার মো. গোলাপ উদ্দিনের পুত্র সেনা সদস্য মোঃ জুয়েল মিয়া (৩০), মো. হাবিবুর রহমানের পুত্র মো. ফিরোজ মিয়া (৩৫), মো. লাল মিয়ার পুত্র মো. মুন্না মিয়া (২৩), মো. রমজান আলীর পুত্র মো. রাবু মিয়া (২৩) ও মো. মোকছেদ আলীর পুত্র মো. তুহিন মিয়া (২০)। আহত মো. রাবু মিয়া জানান, দুটি হোন্ডা এক সাথে রমনা এমপির মোড় থেকে আসার সময় রমনা বাজার এলাকায় আসলে হঠাৎ একটি হোন্ডা স্লিপ করে পরে গেলে অন্য হোন্ডাটি এসে ধাক্কা লাগলে দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে দুই হোন্ডার ৫ জন হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হলেও বাকি ৩জন মো. জুয়েল মিয়া, মো. মুন্না মিয়া ও মো. ফিরোজ মিয়ার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত মো. জুয়েল মিয়াকে ( সেনা সদস্য) রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ও বাকি ২ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিলমারী, ৩০ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ
















