বাংলাদেশ ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

গুলশান চাঁদাবাজি ঘটনায় উপদেষ্টাদের সম্পৃক্ততা স্পষ্ট করার আহ্বান সালাহউদ্দিনের

  • আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 41

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্টভাবে জানানো এবং পুরো ঘটনা জনগণের সামনে তুলে ধরা জরুরি। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যদি এই ঘটনার বিস্তারিত তদন্ত না হয়, তাহলে উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠতে পারে। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বয়কটের পথে যাবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা উল্লেখ করেন তিনি। পরদিন অপু’র স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এর পরিপ্রেক্ষিতেই সালাহউদ্দিন আহমদের এই মন্তব্য আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুলশান চাঁদাবাজি ঘটনায় উপদেষ্টাদের সম্পৃক্ততা স্পষ্ট করার আহ্বান সালাহউদ্দিনের

আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫