বাংলাদেশ ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জুলাই সনদের স্বীকৃতির দাবিতে রাজধানীতে জামায়াতের বড় শোডাউন

  • আপডেট সময় : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 32

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীতে আবারও বড় শোডাউন করেছে। ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে দলটি বুধবার বিকেল সাড়ে ৫টায় বিজয়নগরের পানির ট্যাংকি এলাকায় সমাবেশ করে। পবিত্র কোরআন তেলাওয়াত ও সাইমুম শিল্পীগোষ্ঠীর ইসলামি সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে বিজয়নগর পানির ট্যাংকি থেকে কাকরাইল অভিমুখে বিক্ষোভ মিছিল বের হয়, যা হাজারো মানুষের শ্লোগানে মুখরিত ছিল। প্রধান অতিথি হিসেবে দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিশেষ অতিথি হিসেবে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সিলেকশন নয়। নির্বাচনের আগে স্বচ্ছতা ও ন্যায্যতার সব বিষয় নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, অধিকাংশ দল জুলাই ঘোষণাপত্রে মতামত দিয়েছে, কিন্তু একটি দল এর আইনি ভিত্তি অস্বীকার করছে। সরকার মুখে স্বীকৃতি দিলেও বাস্তবায়ন না করলে তা প্রতিশ্রুতির পরিপন্থী হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই জামায়াতে ইসলামী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করে, যেখানে সারাদেশ থেকে লাখো নেতাকর্মী অংশ নিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদের স্বীকৃতির দাবিতে রাজধানীতে জামায়াতের বড় শোডাউন

আপডেট সময় : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫