বাংলাদেশ ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী

  • আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 39

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ওই দল নানা নাটক ও মাস্টারপ্ল্যানের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে, যা জনগণের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।

বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বানোয়াট গল্প তৈরি করে বিএনপিকে হেয় করা হচ্ছে, যা কেবল রাজনৈতিক অপসংস্কৃতিতে ভোগা লোকেরাই করতে পারে।

চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওই চিকিৎসকের কাছ থেকে কোনো চাঁদাবাজি করা হয়নি। বরং নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তাকে কেউ হামলা করেনি, বরং তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। আসন্ন নির্বাচন সামনে রেখে এসব বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও জানান, বিএনপি বা এর অঙ্গসংগঠনের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে প্রতিদিনই কারও না কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে—কেউ বহিষ্কৃত হচ্ছে, কারও পদ স্থগিত করা হচ্ছে, শোকজ বা আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ এখনো এই ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। সমাজ পশ্চিম ইউরোপের স্তরে পৌঁছায়নি, তাই এখন যারা এই পদ্ধতির কথা বলছেন, তারা কেবল জটিলতা তৈরি করতেই এ দাবি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী

আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫