শিরোনাম :
শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ
- আপডেট সময় : ০৪:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 40
মো. ইব্রাহিম খান, জামালপুর প্রতিনিধি:
শেরপুরে মোঃ আব্দুল্লাহ আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশ (এবি) পার্টি-তে যোগ দিয়েছেন। সোমবার আয়োজিত অনুষ্ঠানে তাকে শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক করা হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন এডভোকেট ছানোয়ার হোসেন, যিনি তাকে শেরপুর-২ আসনে ঈগল প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেন।
অনুষ্ঠানে শেরপুর ও জামালপুরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এবি পার্টি উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে এবং নতুন নেতৃত্বের যুক্ত হওয়ায় শেরপুর ও ময়মনসিংহে দলের কার্যক্রম আরও জোরদার হবে












