বাংলাদেশ ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 37

অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। তবে ঘোষিত সময়ে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কারের জন্য যেসব মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন কিংবা স্বজন হারিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যাবে। তার ভাষায়, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমার শহীদ ভাইদের লাশ ফেরত দিতে হবে, আহত ভাইয়ের হাত ফিরিয়ে দিতে হবে, আর স্বজনহারা মায়ের সন্তান ফিরিয়ে দিতে হবে।” তিনি প্রশ্ন তোলেন, “একই ফ্যাসিবাসি সংবিধান, একই সংস্কৃতির ডামাডোলে, একই সিস্টেমে যদি নির্বাচন হয়, তবে এত মানুষ শহীদ ও আহত হওয়ার প্রয়োজন ছিল কেন?”

এনসিপি বরাবরই বলে আসছে, সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচন আয়োজন প্রশ্নবিদ্ধ। বিপরীতে বিএনপি, জামায়াতে ইসলাম ও অন্যান্য রাজনৈতিক দল ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচন সময়সূচিকে স্বাগত জানিয়েছে। জামায়াতও এই সময়সীমায় নির্বাচনে আপত্তি জানায়নি।

সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। নেতারা সংস্কার কার্যক্রম ও বিচার প্রক্রিয়া সম্পন্ন না করে নির্বাচন আয়োজনের বিরোধিতা করেন এবং রাজনৈতিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫