বাংলাদেশ ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

  • আপডেট সময় : ০১:২১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 44

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের আশ্বাস দিয়ে বলেছেন, ইনশাআল্লাহ অতি শিগগিরই তিনি সবার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। রবিবার রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান জানান, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখে এবং এই আস্থার মূল্যায়ন করে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। যদিও এর পরেও অনেক চ্যালেঞ্জ রয়ে যাবে।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণের সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতায় বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি। স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করেছে, যা পুনর্গঠন করবে বিএনপি।

তিনি ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন এবং জনগণকেই রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

আপডেট সময় : ০১:২১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫