বাংলাদেশ ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

এনসিপি নেতা সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

  • আপডেট সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 42

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দিয়েছেন দলটির সদস্য নীলা ইস্রাফিল। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এ হুমকি দেন।

লাইভে নীলা বলেন, “আমি বারবার বলছি, যদি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না করা হয়, তাহলে আমি তুষারের নগ্ন ভিডিও জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হবো।”

এর আগে এক ফেসবুক পোস্টে নীলা জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকার সময় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে স্বামীর নামের স্থানে সারোয়ার তুষারের নাম বসানো হয়। বিষয়টিকে তিনি ‘জালিয়াতি’ এবং ‘মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন।

নীলা লিখেন, “সেদিন আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম। আমার নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত—সব কিছুর ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ঠিক সেই সুযোগে সারোয়ার তুষার নিজের নাম স্বামীর স্থানে বসিয়েছে। এটা কোনো ভুল নয়, বরং আইনগতভাবে জালিয়াতি।”

তিনি জানান, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথিতে মিথ্যা তথ্য প্রদান ও তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ।

নীলার অভিযোগ, “আমার অনুমতি ছাড়া পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু আমার সামাজিক সম্মানকেই আঘাত করেনি, বরং এটি মানবাধিকার লঙ্ঘন। ইউডিএইচআরের ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী আমার মর্যাদা, গোপনীয়তা ও আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে।”

তিনি দাবি করেন, ঘটনাটির অবিলম্বে তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ এবং তার প্রকৃত তথ্য পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি, অসহায় অবস্থার সুযোগ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনসিপি নেতা সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

আপডেট সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫