বাংলাদেশ ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

হলে বাম দল ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা

  • আপডেট সময় : ০৫:৩৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 45

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বামপন্থী ছাড়া অন্যান্য রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি করে সমালোচনার মুখে পড়েছেন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমা। শুক্রবার কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর তিনি এক দরখাস্তে এ আবেদন জানান। এর আগে সকালে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে, যা হলে দীর্ঘদিন পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক কমিটি গঠনের ঘটনা।

দরখাস্তে উমামা ফাতেমা লেখেন, ২০২৩ সালের ১৭ জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে প্রতিশ্রুতি নেওয়া হয় যে সুফিয়া কামাল হলে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ও বাগছাসসহ সব ধরনের ‘বাজনীতি’ নিষিদ্ধ থাকবে। তিনি অভিযোগ করেন, কিছু সংগঠন গোপনে কার্যক্রম চালিয়ে আসছে এবং আজ সকালে ছাত্রদল সাত সদস্যের হল কমিটি ঘোষণা করে চুক্তি ভঙ্গ করেছে।

তবে তার দরখাস্তে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমের বিষয়ে কোনো মন্তব্য না থাকায় সমালোচনা শুরু হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বামপন্থী সংগঠনগুলোরও উপস্থিতি রয়েছে এবং এর আগে ২৬ মে ছাত্র ইউনিয়ন সুফিয়া কামাল হলে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করে। এ নিয়ে তখন উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক হামজা মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “উমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি চান না, এটা হিপোক্রিসির চূড়ান্ত উদাহরণ।”

এদিকে, ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতে ঢাবির হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোকেয়া হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভে অংশ নেয় এবং পরে অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা যোগ দেয়। কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সমবেত হয়ে হল রাজনীতির বিরোধিতা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হলে বাম দল ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা

আপডেট সময় : ০৫:৩৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫