বাংলাদেশ ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশ’ গঠনে এনসিপির ইশতেহার পাঠের ঘোষণা

  • আপডেট সময় : ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 38

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, ৩ আগস্ট (রোববার) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য জনসমাবেশে ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে দলের ইশতেহার পাঠ করা হবে। শনিবার (২ আগস্ট) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় শহীদ মিনার থেকেই সরকার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের এক দফা দাবি উত্থাপিত হয়েছিল। তবে ফ্যাসিবাদী সরকার পতনের পরও সেই কাঠামো বিলুপ্ত হয়নি। তাই আমাদের সংগ্রাম এখনো অব্যাহত আছে।” তিনি জানান, এই আন্দোলনের অংশ হিসেবে জুলাই পদযাত্রা কর্মসূচি ১ জুলাই শুরু হয়ে ৫৯টি জেলা পরিভ্রমণ করেছে, যেখানে তারা শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং জনগণের চাহিদা শুনেছেন।

সংগৃহীত অভিজ্ঞতার ভিত্তিতে ‘নতুন বাংলাদেশের’ রূপরেখা এবং রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা হয়েছে, যা ৩ আগস্ট বিকেল ৪টায় শহীদ মিনারে ঘোষণা করা হবে। নাহিদ জানান, ইশতেহারে তরুণদের জন্য পরিকল্পনা, অর্থনীতি, প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হবে। একইসঙ্গে বিগত এক বছরের সফলতা ও ব্যর্থতার নিরিখে এনসিপির ভবিষ্যৎ কর্মপন্থাও এতে স্থান পাবে।

তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি আমরা শুরু থেকেই দাবি করে আসছি। সরকার যদি এই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেয়, তাহলে তা হবে একটি বড় অর্জন।”

এদিকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় “জুলাই ঘোষণাপত্র” উপস্থাপনের কথা জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। নাহিদ ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আশা করি, সরকার জুলাই সনদের বিষয়টিও ৫ আগস্টের মধ্যে সুরাহা করবে এবং সব রাজনৈতিক শক্তি এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

এই ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রোববারের জনসমাবেশে ব্যাপক গণজমায়েত প্রত্যাশা করা হচ্ছে, যেখানে নতুন বাংলাদেশের স্বপ্ন, কর্মপরিকল্পনা ও রাজনৈতিক রূপরেখা প্রকাশ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশ’ গঠনে এনসিপির ইশতেহার পাঠের ঘোষণা

আপডেট সময় : ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫