বাংলাদেশ ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে ভিন্নমতের প্রতি শ্রদ্ধার আহ্বান জামায়াত নেতার

  • আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 33

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’ শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও জরুরি।’ তিনি প্রশাসন, বিচারব্যবস্থা ও সরকার কাঠামোতে দলীয়করণ ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গঠনের ওপর জোর দেন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

অধ্যাপক পরওয়ার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে জড়িত হত্যাকারীদের অনেকেই এখনো গ্রেফতার হয়নি। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।’ তিনি ন্যায়বিচার ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে ভিন্নমতের প্রতি শ্রদ্ধার আহ্বান জামায়াত নেতার

আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫