বাংলাদেশ ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা দেখছে না বিএনপি: নজরুল ইসলাম খান

  • আপডেট সময় : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 41

বিএনপি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো ধরনের বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে আমরা কোনো বাধা দেখছি না। সেহেতু এটাকে নিয়ে দুশ্চিন্তা করারও প্রয়োজন নেই। আমরা অপেক্ষা করছি এবং আশা করি, সরকার দ্রুত এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানাবে ও নির্বাচন কমিশনকে উপযুক্ত পরামর্শ দেবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি। তবে, প্রস্তাবিত ৮২৬ সুপারিশের মধ্যে ৫১টি সুপারিশ নিয়ে তাদের ভিন্নমত রয়েছে বলে তিনি জানান।

সফরকালে বিএনপির দুই নেতা হেফাজতে ইসলামের প্রয়াত আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী ও শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জুমার নামাজ শেষে তারা ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতের বর্তমান আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হন।

এই সফরে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির নেতা নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম এবং ফটিকছড়ি উপজেলা বিএনপি আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা দেখছে না বিএনপি: নজরুল ইসলাম খান

আপডেট সময় : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫