বাংলাদেশ ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নীলা ইসরাফিলের এনসিপি ছাড়ার ঘোষণা, দল বলছে ‘তিনি সদস্যই নন’

  • আপডেট সময় : ০২:২০:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 48

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত সাবেক নেত্রী নীলা ইসরাফিল ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এর আগে এনসিপি নেতা তুষার সারোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর নীলা ২২ জুন প্রথমবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

ফেসবুক পোস্টে নীলা লেখেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনো বিচার হয়নি। উল্টো সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা সত্ত্বেও যখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, সেই দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না। আমি আজ থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র।”

অন্যদিকে, নীলার দাবি প্রত্যাখ্যান করেছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “নীলা এনসিপির কেউ নন। তিনি নাগরিক কমিটির অংশ ছিলেন, তবে কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে অন্তর্ভুক্ত করা হয়নি এবং পর্যবেক্ষণে রাখা হয়েছিল।”

নীলার এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। রাজনৈতিক মহলে এনসিপির ভেতরকার দ্বন্দ্ব এবং নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার ইস্যুতে দলটির অবস্থান নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলা ইসরাফিলের এনসিপি ছাড়ার ঘোষণা, দল বলছে ‘তিনি সদস্যই নন’

আপডেট সময় : ০২:২০:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫