বাংলাদেশ ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

এনসিপি ও ছাত্রদল একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায়

  • আপডেট সময় : ০২:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 43

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। একই দিনে একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা দুই পক্ষের মধ্যে ভেন্যু নিয়ে দ্বন্দ্ব তৈরি করেছে।

সোমবার (২৮ জুলাই) বিকাল ৫টায় শহীদ মিনারে সমাবেশের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় নেতারা জানান, তারা জুন মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ৩ আগস্টের জন্য শহীদ মিনারে সমাবেশের অনুমতি নিয়েছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা জুলাই-আগস্ট মাসব্যাপী কর্মসূচির শুরু থেকেই ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নেই এবং জুন মাসেই অনুমতি পাই। কিন্তু জুলাইতে এনসিপি হঠাৎ করে একই স্থানে সমাবেশ করতে চাওয়ার কথা জানায় এবং বারবার যোগাযোগ করছে।”

তিনি আরও বলেন, “আমাদের সমাবেশে হাজারো নেতাকর্মী যোগ দেবেন। শহীদ মিনার ছাড়া অন্য কোথাও হলে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে যেহেতু এনসিপি বারবার আবেদন করছে, আমরা কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা করব। ছাত্রদল প্রতিহিংসার রাজনীতি করে না, তাই আমরা সমাধানের পথ খুঁজতে চাই।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা ১ জুলাই থেকে শুরু হওয়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্টের সমাবেশের অনুমতি নিয়েছি। হঠাৎ করে একই স্থানে অন্য একটি দলকে অনুমতির চেষ্টা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।”

এনসিপির পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, জানা গেছে দলটির শীর্ষ নেতারা বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে শহীদ মিনারে সমাবেশের অনুমতি পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ জানান, “ছাত্রদল ২২ জুন সমাবেশের অনুমতি পেয়েছিল। তবে একই সময়ে একই স্থানে দুটি সংগঠনকে অনুমতি দেওয়া সম্ভব নয়। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনসিপি ও ছাত্রদল একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায়

আপডেট সময় : ০২:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫