বাংলাদেশ ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

দেশে জগাখিচুড়ি অবস্থা, আনুপাতিক নির্বাচন প্রস্তাবকারীরাও বিষয়টি বোঝেন না: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 38

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে জগাখিচুড়ি পরিস্থিতি বিরাজ করছে। যারা আনুপাতিক নির্বাচনের (পিআর) কথা বলছেন, তারাও বিষয়টি ঠিকমতো বোঝেন না। শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠান আয়োজন করে জিয়া পরিষদ।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের বিচার বিভাগ, আইন, স্বাস্থ্যখাতসহ প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। গত ১৫ বছরের দমননীতি গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর গঠনকাঠামো ভেঙে দিয়েছে। তিনি উল্লেখ করেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে রাষ্ট্র মেরামতের জন্য ভিশন টুয়েন্টি থার্টিন ঘোষণা করেছিলেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এগুলোর মাধ্যমেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক আমূল পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাৎক্ষণিকভাবে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়, তবে এমন ব্যবস্থা নিতে হবে যাতে আইনশৃঙ্খলা বাহিনী ঘুষের প্রবণতা থেকে বিরত থাকে। দেশ পরিচালনার জন্য জনগণের প্রতিনিধি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি নির্বাচন করা যায় না, আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা অসম্ভব।

সততার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “সততা ছাড়া বিএনপি জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আমাদের অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে।”

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ট্যারিফ নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে জগাখিচুড়ি অবস্থা, আনুপাতিক নির্বাচন প্রস্তাবকারীরাও বিষয়টি বোঝেন না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫